বিশ্ব স্কুল দাবায় চ্যাম্পিয়ন ৭ বছরের প্রাগনিকা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৬ PM

বিশ্ব স্কুল দাবায় চ্যাম্পিয়ন ৭ বছরের প্রাগনিকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৪/২০২৫ ১০:৪৪:৫৬ AM

বিশ্ব স্কুল দাবায় চ্যাম্পিয়ন ৭ বছরের প্রাগনিকা

ছবি : সংগৃহীত


সার্বিয়ায় অনুষ্ঠিত হয়েছে এবারের বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতা। সেখানে অনূর্ধ্ব-৭ ক্যাটারগরিতে সোনা জিতেছে ভারতের প্রাগনিকা। ৯ রাউন্ডের সব কটিতেই জিতেছে ৭ বছর বয়সী এই বালিকা। প্রতিযোগিতায় এটিই ভারতের একমাত্র সোনা।

ভারত থেকে ২২ জন প্রতিযোগী যোগ দিয়েছিল বিশ্ব স্কুল দাবায়। প্রাগনিকা ছাড়াও পদক পেয়েছে আরো দুইজন। তারা হল অনূর্ধ্ব-সাত ওপেন বিভাগে বিজেশ দেবী এবং অনূর্ধ্ব-১১ মহিলা বিভাগে ওম এশ গোত্তুমুকালা। দুজনেই রুপা পেয়েছে।

প্রাগনিকার বাবা রামনাদ বলেছেন, 'বোন বরেণ্যাকে দেখেই দাবা খেলতে উৎসাহী হয় প্রাগনিকা। বরেণ্যা ইতোমধ্যেই গুজরাটের দাবায় বেশ সুনাম করেছে। কোভিডের সময় বোনকে বিভিন্ন জায়গায় খেলতে দেখেছে প্রাগনিকা। সেখান থেকেই দাবার প্রতি ওর আগ্রহ শুরু হয়। দাবা খেলা শুরু করার দেড় বছরের মধ্যে আন্তর্জাতিক সাফল্য এটাই প্রমাণ করে যে ওর মধ্যে কতটা দক্ষতা আছে।'

ছোট বোন আন্তর্জাতিক সাফল্য পেলেও বরেণ্যা এখনও জাতীয় পর্যায়ে সাফল্য পায়নি। এ নিয়ে তার বাবা বলেছেন, 'বরেণ্যা নিজের বিভাগে প্রথমে জেলা এবং পরে রাজ্য চ্যাম্পিয়ন হয়। কিন্তু জাতীয় পর্যায়ে এখনও সাফল্য পায়নি। কিন্তু প্রাগনিকা রাজ্য দাবায় জেতার পর জাতীয় দাবায় রানার্স হয়েছে। এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনাও জিতেছে।'

রামনাদ জানিয়েছেন, অষ্টম রাউন্ডে প্রাগনিকার সামনে ছিল ভারতেরই শ্রেয়াংসি জৈন। তার কাছে হেরেই জাতীয় দাবায় রানার্স আপ হয়েছিল প্রাগনিকা। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে শ্রেয়াংশিকে হারিয়ে দিয়েছে প্রাগনিকা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু