র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশের উন্নতি
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৫ PM

র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশের উন্নতি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৫ ০২:৫৩:১৫ AM

র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশের উন্নতি


বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) পুরুষ ফুটবল দলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যথারীতি এক নম্বর স্থান সুসংহত রেখেছে। দুই ধাপ এগিয়ে ১৮৩ স্থানে এসেছে বাংলাদেশ। সম্প্রতি তাদের সঙ্গে ম্যাচ খেলা ভারত দুই ধাপ পিছিয়ে এখন ১২৭তম অবস্থানে।

গত ২৫ মার্চ বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে। আগে থেকেই ভারত বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ায় র‌্যাঙ্কিংয়েও ইতিবাচক প্রভাব পড়েছে। হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচের পর বাংলাদেশের র‌্যাঙ্কিং একটু উন্নতি হলো।

বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। তাদের পরাজিত করতে পারলে ১০ জুলাই পরবর্তীতে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারবে। 

আগের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে যারা ছিল, এবারও তারাই আছে। স্পেন উন্নতি করে দ্বিতীয় স্থানে এসেছে। এবার র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার। তারা ৭ ধাপ এগিয়েছে, এর বিপরীতে সবচেয়ে অবনতি হয়েছে গিনি বাসাউয়ের (৮ ধাপ)। ডিসেম্বর থেকে মার্চ উইন্ডোতে সারা বিশ্ব জুড়েই জাতীয় ফুটবল দলের ম্যাচ হয়েছে। অনেক মহাদেশ বিশ্বকাপ বাছাই আবার কেউ প্রীতি ম্যাচও খেলেছে।

ডিসেম্বর থেকে মার্চ উইন্ডো পর্যন্ত ২৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে হয়েছে ৫৮ ম্যাচ। ওই সময়ে থাইল্যান্ড ও ভিয়েতনাম সর্বোচ্চ ৮ ম্যাচ খেলেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু