হায়দরাবাদকে বিশাল ব্যবধানে হারালো কলকাতা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৭ PM

হায়দরাবাদকে বিশাল ব্যবধানে হারালো কলকাতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৪/২০২৫ ১২:২১:০১ PM

হায়দরাবাদকে বিশাল ব্যবধানে হারালো কলকাতা

ছবি : সংগৃহীত


সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ দেখলে প্রতিপক্ষ বোলারদের নাভিঃশ্বাস ওঠার কথা; কিন্তু কলকাদা ইডেন গার্ডেনে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের বোলাররা সাহস হারাননি। বরং, ২০০ রানের বিশাল পুঁজিতে আত্মবিশ্বাসী হয়ে বিধ্বংসী বোলিং করে গেছে। যার ফলে ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটররা ১৬.৪ ওভারেই অলআউট হয়ে গেছে ১২০ রান করে। শেষ পর্যন্ত হায়দরাবাদকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এবাররে আইপিএলে দ্বিতীয় জয় তুলে নিলো কেকেআর।

আগের তিন ম্যাচের দুটিতেই হেরেছিলো কেকেআর। চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে এলো তারা। উপরে থাকা অন্যদের পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে কেকেআর।

২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই বিপদে পড়ে হায়দরাবাদ। ট্রাভিস হেড ৪ রান করে, অভিষেক শর্মা ২ রানে, ইশান কিশান ২ রানে আউট হন। ৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে তারা। এরপর নিতিশ কুমার রেড্ডি ১৫ বলে ১৯ রান করে আউট হন।

মিডল অর্ডারে কামিন্দু মেন্ডিস ও হেনরিক ক্লাসেন কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। তবে তা যথেষ্ট নয়। ২৭ রান করেন মেন্ডিস ও ৩৩ রান করেন হেনরিক ক্লাসেন। অনিকেত ভার্মা ৬ রান করেন। প্যাট কামিন্স আউট হন ১৪ রান করে। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১২০ রানে অলআউট হয় হায়দরাবাদ।

ভাইভাব অরোরা এবং বরুন চক্রবর্তি ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন আন্দ্রে রাসেল এবং ১টি করে উইকেট নেন হর্ষিত রানা ও সুনিল নারিন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে কেকেআর। ভেঙ্কটেশ আয়ার করেন ২৯ বলে ৬০ রান ও অংক্রিশ রঘুবানসি ৩২ বলে করেন ৫০ রান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু