থাইল্যান্ডে বাংলাদেশি সাঁতারুর পদক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৬ PM

থাইল্যান্ডে বাংলাদেশি সাঁতারুর পদক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ১০:৩৭:২৯ AM

থাইল্যান্ডে বাংলাদেশি সাঁতারুর পদক

ছবি : সংগৃহীত


বিশ্ব সাঁতার ফেডারেশনে বৃত্তির আওতায় রয়েছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। তিনি থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণে রয়েছেন। প্রশিক্ষণের পাশাপাশি থাইল্যান্ডে থাই ওপেন চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন। আজ এই প্রতিযোগিতায় তিনি ব্যাকস্ট্রোক ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন বাংলাদেশের এই সাঁতারু। 

১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রাফি ৫৮.৯০ সেকেন্ড টাইমিং করেন। এই ইভেন্টে এটা তার সেরা টাইমিং। এই ইভেন্টে প্রথম হওয়া থাই সাতারুর টাইমিং ৫৬.৯৩ আর দ্বিতীয় হওয়া হংকং সাতারুর টাইমিং ৫৭.৮৪। আগামীকাল ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে তিনি অংশগ্রহণ করবেন।

থাইল্যান্ড থেকে রাফি বলেন, ‘জুলাইয়ে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপের আগে এই প্রতিযোগিতা আমার প্রস্তুতির জন্য অত্যন্ত ইতিবাচক। আজকের ব্যাকস্ট্রোক ইভেন্টে ৬০ জনের বেশি প্রতিযোগি ছিল। এর মধ্যে আমি তৃতীয় হয়েছি। আমার টাইমিংয়ের উন্নতি হয়েছে। এটা আরো ভালো করার চেষ্টা করছি।’

বাংলাদেশের সম্ভাবনাময় সাঁতারু রাফি। জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ড রয়েছে রাজবাড়ীর এই সন্তানের। বাংলাদেশ সাঁতার ফেডারেশন তাকে বিশ্ব সাঁতারের বৃত্তির মাধ্যমে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বাংলাদেশের বাস্তবতায় এশিয়ান-কমনওয়েলথ গেমসে পদক দূরাশাই বটে। সেই হিসেবে এসএ গেমসে স্বর্ণই যেন কাঙ্খিতমাত্রা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু