ছবি: নিজস্ব
সিলেটের গোলাপগঞ্জে যুবলীগ নেতা মছরু আহমদকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার ( ২৩ এপ্রিল ২০২৫ ইং) রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার রণকেলী উত্তর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মছরু আহমদ পৌরসভার রণকেলী উত্তর গ্রামের ফারুক আলীর ছেলে। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানার (মামলা নং ১৭,জিআর-১৬১/২০২৪, তারিখ-১৯/৯/২০২৪) মামলার (বৈষম্য বিরোধী গুলিবিদ্ধ আহত মামলা) ৪৭ নং এজাহার নামীয় আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। সে মামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিল মর্মে জানান অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) মোঃ শাহ আলম।
জৈন্তাবার্তা / সুলতানা




