মাধবপুরে ১২০ কেজি গাঁ'জা জ'ব্দ, আ'টক ১
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২৪ PM

মাধবপুরে ১২০ কেজি গাঁ'জা জ'ব্দ, আ'টক ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০২:৫৮:৫১ PM

মাধবপুরে ১২০ কেজি গাঁ'জা জ'ব্দ, আ'টক ১


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। রবিবার (৩১ মে) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর ডাকবাংলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাদক পরিবহনের অভিযোগে রিপন দাশ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক রিপন দাশ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হলে পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার পূর্বাঞ্চলের সৈয়দ মিয়ার বাড়ি এলাকা থেকে গাঁজার চালানটি পিকআপ ভ্যানে তোলা হয়েছিল। পরে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ গাড়িটি জব্দ করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় রিপন দাশ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জৈন্তাবার্তা/আরআর