সিলেট নগরী থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও বিয়ারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত এনাম উদ্দিন ওরফে এনাম আহম্মেদ (৪৭) দক্ষিণ সুরমার বদলি গ্রামের নান্নু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় ৪৪০ পিস ইয়াবা ও ২ বোতল বিদেশি বিয়ার জব্দ করে পুলিশ, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ওই যুবকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




