সিলেটে টেস্ট চলাকালে বিসিবি কর্মকর্তার মৃ*ত্যু
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৫৯ PM

সিলেটে টেস্ট চলাকালে বিসিবি কর্মকর্তার মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ০১:৪৯:০১ AM

সিলেটে টেস্ট চলাকালে বিসিবি কর্মকর্তার মৃ*ত্যু

ছবি সংগৃহীত


বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী মারা গেছেন। 

জানা গেছে, আজ বুধবার (২৩ এপ্রিল) সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. ইকরাম চৌধুরী। এরপর পার্শ্ববর্তী আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার নিকটজনদের ভাষ্যমতে, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি। 

জানা যায়, ২০০৯ সালে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম। ২০১৪ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসার হিসেবে কাজ করেছেন। 

ইকরাম চৌধুরীর মৃত্যুতে সিলেট ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই শোক জানাচ্ছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির তরফে কোনো শোক বার্তা পাওয়া যায়নি। 

জৈন্তা বার্তা/আরআর