ছবি: নিজস্ব
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতিরবাংলাদেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে পিএফজি গোলাপগঞ্জ ১নং বাঘা ইউনিয়ন পরিষদে সহিংসতা নিরোসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা আয়োজন করা হয়।
বুধবার (২৩শে এপ্রিল) পিএফজি সিনিয়র সদস্য আব্দুল কাদের সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ।
হাফেজ আবদুল হান্নান এর পবিত্র কুরআন তেলোয়াত ও ইউপি সদস্য শিখা রানীর পবিত্র গীতা পাঠে করেন। পবিত্র গীতা পাঠ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ টি ওয়ার্ডের পুরুষ ও মহিলা সদস্য গণ।
এতে আরও উপস্থিত ছিলেন, এই বাঘা ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি মাহতাবউদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ। এই মতবিনিময় সভায় দি হাঙার প্রজেক্ট এর কোর্ডিনেটর আকলিমা চৌধুরী এই সভা আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করেন।
মুক্ত আলোচনায় বক্তরা বলেন, সব ধর্মীয় বিশ্বাসের সাথে শান্তি বিরাজ করে। তাই সম্প্রীতি রক্ষার জন্য ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাই কে ভালো থাকলে -ই সহিংসতা মুক্ত সুন্দর সমাজ ও দেশ গড়া সম্ভব।
জৈন্তাবার্তা / মনোয়ার




