ছবি নিজস্ব
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ আলিম উদ্দিন নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাটে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট বিমানবন্দরে আসা আলিম উদ্দিনকে তল্লাশি করে স্বর্ণ জব্দ করা হয়।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আলিম উদ্দিনের শরীরে এখনো স্কেনিং হচ্ছে। জব্দ করা স্বর্ণগুলো এখনও গলানো হয়নি। গলানোর পরে বলা যাবে কতটুকু স্বর্ণ জব্দ হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




