ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে পাথর বোঝাই বারকি নৌকা ডুবে সাজল মিয়া (৩৪) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছে।
নিখোঁজ সাজল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্টের টিকলী নামক স্থানে নদীর মাঝখানে নৌকা ডুবির এ ঘটনা ঘটে। এদিকে শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুম্মা থেকে নিখোঁজ শ্রমিকের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করলেও বিকাল পর্যন্ত তার সন্ধান মিলেনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বারকি নৌকা নিয়ে জাফলংয়ের জিরো পয়েন্ট টিকলী নামক স্থান থেকে অবৈধভাবে বারকি নৌকা নিয়ে পাথর আনতে যায় সাজল ও আশিকুল। নৌকায় পাথর বোঝাই করে ফেরার পথে হঠাৎ প্রচণ্ড ঝড় ও পাহাড়ি ঢলের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়।
এসময় আশেপাশে অন্যান্য নৌকাতে থাকা শ্রমিকরা তার সঙ্গে থাকা আশিকুল ইসলামকে উদ্ধার উদ্ধার করলেও সাজল মিয়াকে উদ্ধার করতে পারেনি। সাজল মিয়া স্রোতে ও পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে যায়। ঘটনার পর থেকেই স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করেও এখন পর্যন্ত নিখোঁজ সাজল কে উদ্ধার করতে পারেনি।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সাথে নিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রাখেন। শুক্রবার বাদ জুমা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
জাফলং টুরিস্ট পুলিশের ইউনিউট ইনচার্জ শাহাদাৎ হোসেন ও বিট কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ বলেন, জাফলংয়ে জিরো পয়েন্টের টিকলি নামক স্থানে রাতে একজন বারকি শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জৈন্তাবার্তা / মনোয়ার




