ছবি : সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে জীবন মিয়া (৪০) নামের এক দুবাই প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ( ২৫ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ পান্তুমাই (ডালারপার) গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জীবন মিয়া একই গ্রামের শাহজান মিয়ার ছেলে।
স্হানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫টার দিকে মাঠ থেকে গরু আনতে যান জীবন মিয়া। এসময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থালেই নিহত হন তিনি। জানা যায়, গেল রবিবার তিনি তার এক মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ছুটি শেষে আবারো প্রবাসে যাওয়ার কথা ছিল। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি দৈনিক জৈন্তা বার্তা-কে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ( ভারপ্রাপ্ত ওসি- চলতি দায়িত্ব ) এসআই আব্দুর রকিব খান। তিনি বলেন,আমাদের পুলিশ ঘটনাস্থালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আইনি সকল প্রক্রিয়া শেষে নিহত যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




