আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাধুলা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:১৯ PM

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাধুলা

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ০৯:৩৪:৩৩ AM

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাধুলা

ছবি: নিজস্ব


কালের বিবর্তন আর আধুনিকতার স্পর্শ, সেই সঙ্গে সভ্যতার ক্রমবিকাশে হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। যেসব খেলাধুলা মেতে শিশু থেকে যুবা ও মধ্যবয়সীরা থাকতে, আজকের মধ্যবয়সী থেকে শুরু করে প্রবীণরাও সেসব খেলাধুলা না দেখতে দেখতে ভুলেই গেছেন বহু খেলার নাম। 

একটা সময় ছিল, যখন গ্রামগঞ্জের শিশু ও যুবকরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অভ্যস্ত ছিল। তারা অবসরে গ্রামের খোলা মাঠে দল বেঁধে খেলত সেসব খেলা। আর ছেলে-মেয়েরা শৈশবে দুরন্তপনায় জড়িয়ে থাকতো খেলাধুলার মাধ্যমে। কিন্তু বর্তমান সময়ে এসে মাঠ-বিল-ঝিল হারিয়ে যাওয়ায়, আধুনিক সভ্যতার ছোঁয়া ও কালের বিবর্তনে মহাকালের ইতিহাস থেকে হারিয়ে যেতে বসেছে এসব জনপ্রিয় গ্রামীণ খেলাধূলা। 

গ্রামীণ এসব খেলা ছিল প্রতিভা বিকাশের পাশাপাশি বিনোদনমূলক ও স্বাস্থ্য সচেতনতামূলক, যা আমাদের আদি ক্রীড়া সংস্কৃতি। এসব খেলাধূলা এক সময় আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য বহন করত। বর্তমানে গ্রামীণ খেলা বিলুপ্ত হতে হতে অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমনকি এখনকার টিকে থাকা গ্রামগুলোতেও একসময়ের সবচেয়ে প্রচলিত কাবাডি, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌচি, কানামাছি প্রভৃতি গ্রামীণ খেলার প্রচলন প্রায় নেই। গ্রামবাংলার খেলাগুলোর মধ্যে যেসব খেলা হারিয়ে গেছে তারে মধ্যে কাবাডি, দাঁড়িয়াবান্ধা, ডাংগুলি, গোল্লাছুট, গোশত চুরি, কুতকুত, হাঁড়িভাঙাসহ নাম ভুলে যাওয়া হাজারও খেলা ছিল।

জৈন্তাবার্তা / সুলতানা