সাদাপাথরে পাথর লুটপাটের বিরুদ্ধে অ ভি যা ন: ৯ জনের ২ বছরের কা রা দ ণ্ড
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:০৬ PM

সাদাপাথরে পাথর লুটপাটের বিরুদ্ধে অ ভি যা ন: ৯ জনের ২ বছরের কা রা দ ণ্ড

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ০৬:২৬:১১ AM

সাদাপাথরে পাথর লুটপাটের বিরুদ্ধে অ ভি যা ন: ৯ জনের ২ বছরের কা রা দ ণ্ড

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) এলাকা দীর্ঘদিন ধরে পাথর লুটপাটের কবলে। পাহাড়ি ঢলের সুযোগ নিয়ে সম্প্রতি লুটকারীদের নজর পড়ে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরের ওপর। নৌকা ব্যবহার করে প্রকাশ্যে পাথর লুটপাট চলছিল, ফলে হুমকির মুখে পড়ে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই এলাকা।

গত আট মাস ধরে ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) সংরক্ষিত এলাকায় দিনে-রাতে পাথর, বালি ও মেশিনারি পার্টসের মালামাল লুটপাট চলছিল। প্রায় ৩০-৪০টি সেইভ মেশিন ব্যবহার করে প্রতিদিন বিপুল পরিমাণে পাথর উত্তোলন করা হচ্ছিল। এসব মেশিন ও নৌকা থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

আজ ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে এক যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ২ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামের চান মিয়ার পুত্র মোহাম্মদ আলীম উদ্দিন, নতুন মেঘারগাঁও গ্রামের মৃত ইমাম হোসেনের পুত্র মকবুল হোসেন,দক্ষিণ কলাবাড়ী গ্রামের সনর আলীর পুত্র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কালাইরাগ গ্রামের হাজী আব্দুল মন্নানের পুত্র ফুল মিয়া, গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামের আব্দুল রমিধের পুত্র ইকবাল মাহমুদ, মৃত হাবিবুর রহমানের পুত্র মোহাম্মদ কিবরিয়া আহমেদ, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসাকরশ গ্রামের মৃত রহমত আলীর পুত্র জাহাঙ্গীর আলম, মৃত আলী হোসেনের পুত্র আলী নূর, এবং কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুল হেকিমের পুত্র মোহাম্মদ জজ মিয়া।

এ তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি বলেন, "পাথর লুটপাটের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই পরিবেশ ও সরকারি সম্পদ ধ্বংসের অপচেষ্টা বরদাশত করা হবে না।"

জৈন্তাবার্তা / মনোয়ার