সিলেটে ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার ১২৬নং বাসার ফজলু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম এবং গোয়াইনঘাট থানার সাখের পেকেরখাল গ্রামের আব্দুল মব্বিরের ছেলে ও ইলাশকান্দি এলাকার বাসিন্দা সাজেদুল ইসলাম সোহেল।
পুলিশ জানায়, শনিবার রাতে এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকা থেকে তাদেরকে আটক করে দেহ তল্লাশি করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
জৈন্তা বার্তা/আরআর




