সিলেটের বিশ্বনাথে ভাঙচুর মামলায় আ. লীগের ৭ নেতা কা রা গারে
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪৫ PM

সিলেটের বিশ্বনাথে ভাঙচুর মামলায় আ. লীগের ৭ নেতা কা রা গারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ১২:১১:৪৭ PM

সিলেটের বিশ্বনাথে ভাঙচুর মামলায় আ. লীগের ৭ নেতা কা রা গারে

ছবি : সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) বিশ্বনাথ পৌর শহরের আল হেরা শপিং সিটি ভাঙচুরের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় ‘সিলেট দ্রুত বিচার আদালত’-এ হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত এ ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন- উপজেলা আওয়ামী লীগ নেতা রুকন মিয়াজী, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আহমদ, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন ওরফে খোকন মিয়া, বেলাল আহমদ ওরফে রাজা, ছাত্রলীগ নেতা ছাদিকুর রহমান, রাজন মিয়া ও শেখ সাদ্দাম।

‘আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে আদেশের সত্যতা নিশ্চিত করেছেন আসামি পক্ষের নিযুক্ত আইনজীবী নাঈমা খানম শাহ্।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরের আল হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ১৮ আগস্ট আল হেরা শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান বাদি হয়ে ৮৩ জনের নাম উল্লেখ ও আরো ৬০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন।

জৈন্তাবার্তা / রহমান