ছাতকে সড়ক দু*র্ঘটনায় ক্রীড়া সংগঠক শাহেদের মৃ*ত্যু
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১১ AM

ছাতকে সড়ক দু*র্ঘটনায় ক্রীড়া সংগঠক শাহেদের মৃ*ত্যু

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ১১:১৩:০৮ PM

ছাতকে সড়ক দু*র্ঘটনায় ক্রীড়া সংগঠক  শাহেদের মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


 সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক সাইফুর রহমান শাহেদ (৩৫)। তাঁর মৃত্যুতে ছাতকের ক্রীড়াঙ্গন ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (৩১ মে) দুপুর প্রায় ২টার দিকে ছাতক শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পেছন থেকে শাহেদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত সাইফুর রহমান শাহেদ ছাতক পৌরসভার বৌলা গ্রামের মরহুম মুসলিম আলীর ছোট ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি এবং বিষয়টি সম্পর্কে পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিতও করা হয়নি।

সাইফুর রহমান শাহেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ক্রীড়াবিদ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তাঁর অকাল মৃত্যুতে ছাতক শহর ও আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: