‘ভালো’ আছেন খালেদা জিয়া ‌‍‌
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ AM

‘ভালো’ আছেন খালেদা জিয়া ‌‍‌

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ০১:২২:০৩ AM

‘ভালো’ আছেন খালেদা জিয়া ‌‍‌

ফাইল ছবি


রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভালো’ আছেন বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল। বুধবার (১৪ জুন) বেলা সোয়া ১২টার দিকে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেনের বরাত দিয়ে জানান, বেগম খালেদা জিয়া ‘ভালো’ আছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তীতে তা জানানো হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

গত সোমবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

মাহমুদ/জৈন্তাবার্তা



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক