ছবি: নিজস্ব
গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের আয়োজনে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ০১মে সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমানের নেতৃত্বে ও তত্ত্বাবধানে সংগঠনের অফিসের সামনে থেকে র্যালি করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সবজি মার্কেটের সামনে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন,,উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেডি ইউনিয়নের সহ-সভাপতি সাঈদ আহমদ,সাধারণ সম্পাদক অতুল চন্দ্রনাথ, সাংগঠনিক সম্পাদক ছয়ফুল আলম,উপদেষ্টা নুরুল আমিন উপদেষ্টা জামাল আহমদ প্রমুখ। বক্তব্যে তারা দাবি করেন, শ্রমিকদের অধিকার, বিশেষ করে ন্যূনতম মজুরি,কর্ম ঘন্টা, কাজের পরিবেশ, সুযোগ-সুবিধা-এসব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা প্রয়োজন। কেবল শ্রম-বৈষম্য নয়, শিক্ষা থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে বৈষম্য রয়েছে, যা নিরসনে কাজ করতে হবে সরকারকে।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
জৈন্তাবার্তা / রহমান




