বালাগঞ্জে শ্রমিক কল্যান ফেডারেশনের র‍্যালি অনুষ্ঠিত
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৮ PM

বালাগঞ্জে শ্রমিক কল্যান ফেডারেশনের র‍্যালি অনুষ্ঠিত

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ১১:১৮:৪০ AM

বালাগঞ্জে শ্রমিক কল্যান ফেডারেশনের র‍্যালি অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


উপজেলায় সারা দেশের ন্যায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস  উদযাপন উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত  হয়েছে। বৃহস্পতিবার  র‍্যালি বালাগঞ্জ বাজার প্রদক্ষিণ করে মধ্য বাজার এসে এক সমাবেশের মাধ্যমে র‍্যালি শেষ হয়।

উপজেলা শ্রমিক কল্যান সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি ফয়সল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলা আমীর, সংগঠনের উপজেলার প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন সংগঠনের উপজেলার উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলা সেক্রেটারি এডভোকেট রহমত আলী। 

 এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর শফিকুল ইসলাম,  বালাগঞ্জ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী প্রিন্সিপাল মো.আমির আলী, ছাত্রশিবির বালাগঞ্জ উপজেলা দক্ষিণ সভাপতি আবেদ আলী, শ্রমিক কল্যান ফেডারেশনের বালাগঞ্জ ইউনিয়ন সভাপতি আব্দুর রব,  বালাগঞ্জ ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী হেলাল আহমেদ, বায়তুলমাল সম্পাদক শাহ আলম,পৈলনপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ বদরুল ইসলাম,পুর্ব পৈলনপুর ইউনিয়ন সভাপতি নেফুর মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন সভাপতি আব্দুল মোহাইমিন,পূর্ব গৌরীপুর ইউনিয়ন সেক্রেটারি আবুল হাসান, জামায়াত নেতা লতিফুর রহমান, ইমরান আহমদ রুমন, কামরুল ইসলাম লালন, সেলিম আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান