সিলেটে যুবলী*গ ও ছাত্রলী*গের দুই নেতা গ্রে*প্তার
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫১ PM

সিলেটে যুবলী*গ ও ছাত্রলী*গের দুই নেতা গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ০২:৫০:৩৫ AM

সিলেটে যুবলী*গ ও ছাত্রলী*গের দুই নেতা গ্রে*প্তার


সিলেটে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ মে) ভোরে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে ওসমান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া জালালাবাদ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হন শফিকুর রহমান।  

গ্রেপ্তারকৃত ওসমান আলী দক্ষিণ সুরমা উপজেলার উমর আলীর ছেলে ও শফিকুর রহমান সদর উপজেলার ফতেহপুর গ্রামের তাহের আলীর ছেলে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মো. ওসমান আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলার (নং-০৭(১০)২৪) আসামি। এ ছাড়া গ্রেপ্তারকৃত শফিকুর রহমান সিলেট মহানগরীর ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তার নামেও মামলা রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর