জৈন্তাপুরে সে*নাবাহিনীর অ ভি যা নে বিপুল পরিমাণ ভা র তী য় কসমেটিক উ দ্ধা র
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৯ PM

জৈন্তাপুরে সে*নাবাহিনীর অ ভি যা নে বিপুল পরিমাণ ভা র তী য় কসমেটিক উ দ্ধা র

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ০৫:৫১:২৬ AM

জৈন্তাপুরে সে*নাবাহিনীর অ ভি যা নে বিপুল পরিমাণ ভা র তী য় কসমেটিক উ দ্ধা র

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার করা হয়েছে। তবে উক্ত অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

শুক্রবার ( ২ মে) রাতে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার চিকনাগোল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।

অভিযানে জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে দায়িত্বরত ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল পশ্চিম ঠাকুরের মাটি এলাকায় একটি সিভিল বাড়ীতে তল্লাশি চালিয়ে ১০টি বস্তা উদ্ধার করে।

উদ্ধারকৃত বস্তা সমুহে আনুমানিক ৫০-৬০ কার্টন ভারতীয় কসমেটিক ছিলো। যার মধ্যে ৩ হাজার ২শত ৮৮ পিছ ভারতীয় ব্রান্ডের ভিটক্রিম ও ৪ হাজার ৩ শত ২০ পিস স্কিন শাইন ক্রিম উদ্ধার করা হয় । উদ্ধারকৃত কসমেটিক সমূহের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ৪২ হাজার টাকা সমপরিমাণ।

সেনাক্যাম্প সূত্রে আরো জানানো হয়, উদ্ধার করা ভারতীয়  চোরাই কসমেটিক সমুহ শনিবার (৩রা মে) দুপুর ২:০০ ঘটিকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: