সিলেটে গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. পারভেজ নেত্রকোনা জেলার মদন থানার চাঁনগাঁও গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরীর কানিশাইল এলাকার সজিব মিয়ার কলোনীতে বসবাস করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ মে) রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা কিন ব্রীজ এলাকায় আলী আমজাদের ঘড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭২০ গ্রাম গাঁজা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, থানার রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে পারভেজের বিরুদ্ধে অস্ত্র আইন, দস্যুতা ও দ্রুত বিচার আইনে আরও ৫টি মামলা রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




