গোয়াইনঘাটে ফে*নসিডিলসহ আ*টক ২
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৬ AM

গোয়াইনঘাটে ফে*নসিডিলসহ আ*টক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৫/২০২৫ ০৩:০২:২৬ AM

গোয়াইনঘাটে ফে*নসিডিলসহ আ*টক ২


সিলেটের গোয়াইনঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছেন র‌্যাব-৯ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- গোয়াইনঘাট থানার বগাইয়া (মুসলিমপাড়া) গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ আলী (২৭) এবং আব্দুল কুদ্দুসের ছেলে কামাল হোসেন (৩৬)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল শনিবার (৩ মে) রাতে গোয়াইনঘাট থানার ১৩নং বিছানাকান্দি ইউনিয়নের উপরগ্রাম হাদারপাড় বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ১৯০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: