ছবি: নিজস্ব
টানা তিন ঘন্টা সড়ক অবরোধের পর অবরোধ প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। ২০ সপ্তাহের বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে সিলেট-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ চা শ্রমিকেরা। এসময় অবরোধ কর্মসূচিতে হাজারো চা শ্রমিক অংশ নেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। রোববার (৪ মে) দুপুর সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত নগরের আম্বরখানা-বিমানবন্দর সড়কের মালনীছড়া এলাকায় এই অবরোধ করেন তারা।
পরে প্রশাসনের আশ্বাসে দাবি আদায়ে লিখিত প্রতিজ্ঞা দেয়ার প্রতিশ্রুতিতে চা শ্রমিকদের ১০জন প্রতিনিধি উপজেলা প্রশাসন কার্যালয়ে গেলে বাকি শ্রমিকরা বিকেল ৩টার দিকে সড়কের অবরোধ সরিয়ে পার্শ্ববর্তী মালনীছড়া চা বাগানে অবস্থান নেন। লিখিত প্রতিশ্রুতি হাতে না পাওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।
বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা ও চাবাগান রক্ষা কমিটির আহ্বায়ক রঞ্জিত নায়েক রঞ্জু বিকেল ৫টায় জানান, ‘আমরা ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। এই সময়ের মধ্যে বিষয়টি সমাধান করতে হবে। এখনো উপজেলা অফিসে আলোচনা চলছে। আমরা ২৫/৩০ এসেছি।’
এদিকে, অবরোধের ফলে বন্ধ হয়ে যায় আম্বরখানা-বিমানবন্দর সড়কে যান চলাচল। আটকা পড়ে শত শত গাড়ি, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালায়।
পরে বিকেল ৩টায় স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন চা শ্রমিকরা। ১০ জনের একটি প্রতিনিধি দল স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গিয়ে লিখিতভাবে তাদের দাবি জানান। এসময় ইউএনও আশ্বাস দিলে চা শ্রমিকরা তাদের দাবি পূরণে এক সপ্তাহের সময় বেধে দিয়ে আন্দোলন প্রত্যাহার কর।
জৈন্তাবার্তা / মনোয়ার




