ছবি: নিজস্ব
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেন, নৈতিক শিক্ষার ফলে ব্যক্তিগত চরিত্র যেমন সুশোভিত হয়, তেমনি সেটা সামষ্টিক উন্নয়নের মেরুদণ্ড হিসেবে কাজ করে। এই কারণে নৈতিক শিক্ষা এবং মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। একদিকে এটি মানুষের মধ্যে ধর্মীয় এবং মানবিক গুণাবলির বিকাশ ঘটায়, অন্যদিকে এটি একটি সুশাসিত, ন্যায়ভিত্তিক এবং কল্যাণকামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করে। নৈতিকতা, শিক্ষা এবং উন্নয়ন একে অপরের পরিপূরক। নৈতিক মূল্যবোধ ছাড়া শিক্ষা যেমন অর্থহীন, তেমনি শিক্ষাহীন উন্নয়ন কখনো টেকসই হতে পারে না। প্রকৃত নৈতিকতা অর্জনের জন্য মানুষের মানবিক মূল্যবোধগুলোর অনুসরণ ও অনুশীলন করা অধিক কার্যকর। ছাত্রসমাজকে দেশ গড়ার কারিগর। তবে নৈতিক অবক্ষয় হলে দেশ অধঃপতনের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য দেশ গড়ার কারিগরদের নৈতিক শিক্ষাকে ধারণ করেই কাজ করে যেতে হবে।
৩ মে, শনিবার, তাহফিযুল কুরআন একাডেমি বালাগঞ্জ এর কনফারেন্স রুমে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা শাখা আয়োজিত শাখার সাবেক দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখা সভাপতি মারুফ আলম তালুকদার মিজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জুবায়ের আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সভাপতি শেখ রেদওয়ান হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফিয তৌরিছ আলী, সিলেট পশ্চিম জেলার সহ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শিহাব, বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ'র সাধারণ সম্পাদক হাফিয আব্দুল হাকিম, সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হাফিয আবুল কালাম, উপজেলা তালামীযের সাবেক সভাপতি বদরুল আলম, হাফিজ জুনেদ আহমদ, সহ সভাপতি মনজুর হোসেন, শেখ শাহজাহান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা রেহেন আলী, উপজেলা আল ইসলাহ'র সহ প্রচার সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইন, রেদওয়ান হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সিজান আহমদ, আক্তারুজ্জামান, প্রচার সম্পাদক রাহেল আহমদ, সহ প্রচার সম্পাদক জুবেল আহমদ, হাসান চৌধুরী মুসলেহ প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




