ছবি : সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে অর্ধলক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য চোরাচালানকালে ২ জনকে আটক করেছে থানা-পুলিশ। রবিবার দিবাগত রাতে ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম ও আশিষ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার শেরপুর টোল প্লাজার সামন থেকে ভারতীয় অবৈধ শাড়ী,লেহেঙ্গা,কসমেটিকসসহ (ঢাকা মেট্রো-ট-১৪-১৭১০) একটি ট্রাক আটক করে। এসময় ৬১ লাখ ৯৭হাজার ৫০০টাকার মালামাল জব্দ করা হয়। চোরাকারবারীদের সাথে থাকা একটি প্রাইভেট কারে কয়েকজন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লাহ উপজেলার পাগলা গ্রামের আব্দুল কাদির হাওলাদারের ছেলে ট্রাক চালক মোঃ রুকন মিয়া (৪২) ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার মনিরকান্দি গ্রামের মঈন উদ্দিনের ছেলে ট্রাক হেলপার মনজু মিয়া (২৮)। এ ঘটনায় গতকাল সোমবার ওসমানীনগর থানার এসআই আশিষ তালুকদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে চোরাচালানের সময় ২ জনকে আটক করা হয়েছে।
জৈন্তাবার্তা / রহমান




