ছবি: নিজস্ব
যুক্তরাজ্যের অক্সফোর্ডে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল যুক্তরাজ্যের অক্সফোর্ডের চিপিংনর্টন শহরের স্পাইস অব ইন্ডিয়া রেস্টুরেন্টে সাবেক কাউন্সিলর জুনেদ আহমদের সভাপতিত্বে উক্ত সভায় সংবর্ধিত ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুল হাকিম চৌধুরী ।
এতে চিপিংনর্টনের বাসীর পক্ষ থেকে নবনির্বাচিত অক্সফোর্ডের কাউন্সির আব্দুল মুবিন কে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা নজরুল ইসলাম, লিটন মিয়া . আব্দুল মুকিত , ফখরল ইসলাম . ব্রিট বাংলা কমিউনিটির চেয়ারম্যান সালমান আহমেদ, সাকেল আহমেদ নুরুল হক প্রমুখ সহ বিভিন্ন প্রবাসী নেতৃবৃন্দ ।
জৈন্তাবার্তা / মনোয়ার




