খালেদা জিয়ার স্বদেশ প্র ত্যা ব র্ত ন : জৈন্তাপুরে আনন্দ মি ছি ল
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১২ AM

খালেদা জিয়ার স্বদেশ প্র ত্যা ব র্ত ন : জৈন্তাপুরে আনন্দ মি ছি ল

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৯:৪৭:২৯ AM

খালেদা জিয়ার স্বদেশ প্র ত্যা ব র্ত ন : জৈন্তাপুরে আনন্দ মি ছি ল

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে বিএনপি চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী  ডা. জোবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  আয়োজনে বর্ণাঢ্য এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ মে) রাত ৮ টায় উপজেলা সদরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

পথসভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ। এ সময় সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ।

এ সময় পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মেম্বার, ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, সদস্য দুলাল আহমদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ইয়াজুল  ও সেলিম আহমদ, ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব সাইফুল আহমেদ , ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুলেমান মেম্বার, কার্যকারি সদস্য নুরুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমদ ও কয়েছ আহমেদ, ছাত্রদল নেতা আব্দুর রহিম শাওন, মোয়াজ্জেম হোসেন, সেলিম আহমদ, সাহেদ আহমদ, নিজপাট ইউনিয়নের ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফারহান প্রমুখ।

পথসভায় নেতৃবৃন্দ  বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়া ও ডা. জোবায়দা রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন, এই প্রত্যাবর্তন দেশের জনগণের মাঝে নতুন আশার সঞ্চার করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এ সময় নেতৃবৃন্দ আনন্দ মিছিল ও পথসভায় অংশ নেয়া সকল নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: