ছবি: নিজস্ব
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মোহাম্মদ রেজা-উন-নবী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রমে নাগরিকদের আরও বেশি সম্পৃক্ততা প্রয়োজন। এর মাধ্যমে যেমন, স্বচ্ছতা বৃদ্ধি পায়, তেমনি কাজে গতি আসে।
বুধবার নগর ভবনে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার সহযোগিতায় আয়োজিত সভায় কমিটির সদস্যবৃন্দ সিলেট নগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রæত এসব সমস্যা সমাধানের অনুরোধ জানান। জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষা মৌসুমের আগেই নগরীর ছড়া-খাল পরিষ্কার, পরিকল্পিতভাবে নদী খনন, মশারর উপদ্রব রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, রাস্তা ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ, পাহাড় কাটা বন্ধে পদক্ষেপ গ্রহণ, শিশুদের খেলাধুলার জন্য খালি জায়গার ব্যবস্থা করা, যানজট নিয়ন্ত্রণসহ বিভিন্ন পদক্ষেপের অনুরোধ জানান। সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এ বিষয়ে গৃহিত পদক্ষেপ ও বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন।
সিটি কর্পোরেশনের প্রশাসক খান মোহাম্মদ রেজা-উন-নবী বলেন, নগরীর বিভিন্ন খাল ও ছড়া পরিষ্কারে ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। চলমান কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা যায়।
সভায় বক্তব্য দেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কমকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, জাইকার প্রকল্প প্রধান নাওকো আনজাই, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, ডা. মো. শামীমুর রহমান, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সংস্কৃতিকর্মী শামসুল বাসিত শেরো, নারী উদ্যোক্তা ও সমাজকর্মী শামা রহমান চৌধুরী ও আফিফা কুমকুম, দৈনিক সমকাল’র নিজস্ব প্রতিবেদক ফয়সল আহমদ বাবলু, এসিড সন্ত্রাস নির্মুল কমিটির সভাপতি জুরেজ আব্দুল্লাহ গুলজার, ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মো. জায়েদ প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




