ছবি: নিজস্ব
বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র দায়িত্বরত জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে ভারতীয় মহিষ, বিদেশি মদ, বিড়ি সহ প্রায় ৭০ লক্ষ টাকার পন্য সামগ্রী আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ বিজিবির এক প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, গত ৭ই মে (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি'র একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪ টি মহিষ আটক করা হয় । বিজিবি সূত্রে জানা যায় আটককৃত মহিষের আনুমানিক বাজারমূল্য ৬৫,৮০,০০০/- টাকা সমপরিমাণ।
এছাড়াও বৃহস্পতিবার ( ৮ই মে) কানাইঘাট উপজেলার সুরাইঘাট এবং জৈন্তাপুর উপজেলার লালাখাল বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮৮ বোতল বিদেশি মদ এবং ভারতীয় ৮৪,০০০ পিস পাতার বিড়ি আটক করে। আটককৃত মদ ও বিড়ির আনুমানিক বাজারমূল্য ৩,০০,০০০/- টাকা সমপরিমাণ ।
বিজিবি আরো জানায় আটককৃত ভারতীয় মহিষ, মদ ও বিড়ির সর্বমোট বাজারমূল্য প্রায় ৬৮, ৮০,০০০/- টাকা সমপরিমাণ।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




