সিলেটে ৫ বছরের সা*জাপ্রাপ্ত আ*সামি গ্রে*প্তার
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৯ AM

সিলেটে ৫ বছরের সা*জাপ্রাপ্ত আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ০১:২৪:০৫ AM

সিলেটে ৫ বছরের সা*জাপ্রাপ্ত আ*সামি গ্রে*প্তার


সিলেটে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. শহিদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চাঁনপুর গ্রামের মৃত ওস্তার আলীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (৯ মে) রাতে মোগলাবাজার থানাধীন জাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। শহিদ বর্তমানে মোগলাবাজার থানার হাজীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়া বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: