প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও বেসিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৯ AM

ইউএনও রতন কুমার

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও বেসিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ০৪:১৪:২৪ AM

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও বেসিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার রতন কুমার অধিকারী বলেছেন,রোদ বৃষ্টির ঝড়, অনুন্নত যোগাযোগ ব্যবস্থাসহ শত প্রতিকূলতা পেরিয়ে গোয়াইনঘাটের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে,কোমলমতি শিক্ষার্থীদের শত প্রতিকূলতা বাধা অতিক্রম করে এক রকম যুদ্ধ করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা নিতে আসতে হয়। তারমধ্যে রয়েছে অভিভাবকদের অসচেতনতা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা শিক্ষার্থীর ঝড়ে পড়ার মধ্য দিয়ে গোয়াইনঘাট উপজেলার শিক্ষা ব্যবস্থায় এগিয়ে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক, মানবিক ও বেসিক শিক্ষায় শিক্ষকদের গুরুত্ব দিতে হবে। শুধু শিক্ষিত হলেই চলবে না,শিক্ষিত হয়েও অনেকে নৈতিক ও মানবিক শিক্ষা না থাকায় সমাজের অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ে। পাশাপাশি শিক্ষার্থীদের উপজেলা ভিত্তিক বেসিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। উপজেলার ইতিহাস ঐতিহ্য দায়িত্বরত কর্মকর্তা ও পরিবারের মানুষের প্রতি ও প্রয়োজনীয় জিনিসপত্রের প্রতি তার প্রাথমিক ধারণা রাখতে পারে।তিনি বলেন, সকল ধরনের শিক্ষার আঁতুড় ঘর হল প্রাথমিক শিক্ষা। তাই এখানেই শিক্ষার্থীদের সমাজের জন্য কোনটা করা উচিত আর কোনটা করা অনুচিত ভালো মন্দ বোঝানোর মত সক্ষমতা শিক্ষার্থীদের মাঝে শিক্ষকদের গড়ে তুলতে হবে। শিক্ষকদের পাশাপাশি পরিবারের অভিভাবকদের ও সচেতন হতে হবে এবং শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত হতে হবে।

শনিবার ১০ মে সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা কনফারেন্স হল রুমে জাতীয় শিক্ষা সপ্তাহ(২০২৫) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী আরো বলেন,প্রত্যেক শিক্ষার্থীকে যার যার ঐতিহ্য সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে হবে।যাতে করে তারা তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলমের সভাপতিত্ব ও সঞ্চালনায়, "মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্য অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আতাউর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা,রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগন। 

এছাড়া শিক্ষার্থীদের মাঝে সংগীত হাতের লেখা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: