মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০৯ AM

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ০২:৫০:০০ AM

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন


সিলেটের কৃতী সন্তান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান, দি এইডেড হাইস্কুলের প্রাক্তন শিক্ষক (১৯৫১-১৯৯৯) মরহুম মোহাম্মদ ফজলুল হক তানুমিয়া স্মরণে ২০২৪ সালের ৬ জুন "ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন" প্রতিষ্ঠা করা হয়। বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৮টায় ফতেহপুর গ্রামে মরহুম মেন্দি মিয়ার বাড়িতে এই ফাউন্ডেশনের ৯ম মাসিক সভা (মার্চ ২০২৫) ও ১০ম মাসিক সভা (এপ্রিল ২০২৫) যৌথভাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় গঠনতন্ত্র পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত ও ৩১ মে পর্যন্ত ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ অভিযানের তারিখ বর্ধিত করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে মীরগঞ্জ বাজারে অবস্থিত হাইস্কুল ও মাদ্রাসার ১০ জন অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালনা কমিটির সভাপতি আল-হিলাল আহমদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় সভায় ফাউন্ডেশনের বিভিন্ন কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম বদরুল, সহ-সভাপতি খছরুজ্জামান খছরু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জগলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক লেবু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল মিয়া, সহ-অর্থ সম্পাদক হারুন মিয়া, প্রচার সম্পাদক আবিদুর রহমান জুমন, সদস্য ও শুভাকাঙ্খীদের মধ্য থেকে মো. আব্দুল, আবির আহমদ ও মো. কমর উদ্দিন।

উল্লেখ্য, অনিবার্য কারণবশতঃ ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান ও ৯ম মাসিক সভা (মার্চ ২০২৫) এবং ২৪ এপ্রিল ১০ম মাসিক সভা (এপ্রিল ২০২৫) নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত না হওয়ায় ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৮ মে অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: