গোয়াইনঘাটে আমার গ্রাম আমার শহর প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০৭ AM

গোয়াইনঘাটে আমার গ্রাম আমার শহর প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ০৬:৪৬:৩৯ AM

গোয়াইনঘাটে আমার গ্রাম আমার শহর প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতাধীন হাদারপার আনফরের ভাঙ্গা দমদমীয়ায় সাড়ে ৬ কিলোমিটার সড়কের আরসিসি ঢালাই কাজের অগ্রগতি  পরিদর্শন ও টেকসই গুণগত মানসম্মত কাজের জন্য সহকারি প্রকৌশলী নিয়োগ  করেছে উপজেলা প্রকৌশলী এলজিইডি অফিস। 

রোববার( ১১ মে) দুপুর ১২ টা  থেকে বেলা আড়াইটা  পর্যন্ত  সড়কের বিভিন্ন স্থান  ও দমদমীয়া এলাকায় ঘুরে ঘুরে  সড়কের  আরসিসি ঢালাই কাজের জন্য আনা মালামাল নিম্নমানের কিনা তা পরখ করে দেখেন উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ।

পরিদর্শন শেষে উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ সাংবাদিকদের বলেন,আমার গ্রাম আমার শহরের একটি রাস্তার  ৬. ৮ কিলো আরসিসি ঢালাই করা হবে।দমদমীয়া এলাকয় কিছুটা সিসির কাজ হয়েছে আরসিসির কাজ বাকি আছে। আরসিসি ঢালাই কাজটা গত দুই দিন ধরে আমি ইচ্ছা করে বন্ধ রেখেছি পরিদর্শনের জন্য। কাজের মান নিয়ে লোকজনের মধ্যে  দ্বিধাদ্বন্দ ছিল। পরিদর্শনে বালুর মধ্যে কিছুটা মাটি পেয়েছি এবং এগুলো সাইট থেকে সরিয়ে দেওয়ার জন্য ঠিকাদারকে বলেছি।  এই বালু যতক্ষণ এই সাইটে থাকবে সম্পূর্ণ কাজ বন্ধ রাখার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।এছাড়াও রডে কিছু সর্টেজ আছে সেগুলো ঠিক করে নিতে বলা হয়েছে। 

তিনি আরো বলেন,টেকসই কাজের জন্য ঢাকা পিডি অফিস থেকে সরাসরি একজন সরকারি ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়েছে। যার তত্ত্বাবধানে কাজ সম্পন্ন করা হবে। তিনি প্রতিদিন কাজের সাইটে কাজ তদারকি করবেন।

অবিভক্ত রুস্তমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতায় কাজ পেয়ে আমরা এলাকাবাসী খুশি। আমি প্রতিদিন কাজের সাইটে আসি,কাজের মালামালে কিছুটা ত্রুটি থাকলেও মেজর কোন সমস্যা নেই। কাজ ভালোভাবেই হচ্ছে।

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতাধীন সম্প্রতি  আরএইচডি দয়ার বাজার ভাটরাই হাদারপার জিসি রাস্তার আনফরের ভাঙ্গা হতে দমদমীয়া পর্যন্ত  ৬৬৫০ মিটার চেইনেজ আরসিসি ঢালাই কাজ করা হবে।প্রায় সাড়ে ৬ কিলোমিটার সড়কের  মধ্যে  প্রথম তিন কিলোমিটার ১৯ ফুট প্রশস্ত করে ও বাকি  সাড়ে তিন কিলোমিটার সড়কটি ১৬ ফুট  প্রশস্ত করে মোট সাড়ে ৬ কিলোমিটার সড়কের  আরসিসি ঢালাই পাকা করার দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কাজটি পায় এমএম বিল্ডার্স ইন্জিনিয়ারিং লি মেসার্স কামরুল এন্ড ব্রাদার্স (জেডি)। এলজিইডি সূত্রে জানা গেছে, সড়কটি হাদারপার আনফরের ভাঙ্গা এলাকা থেকে দমদমীয়া পর্যন্ত ৬৬৫০ মিটার  আরসিসি ঢালাই দেওয়া হবে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন, ঢাকা পিডি অফিস থেকে দায়িত্বরত সহকারী  প্রকৌশলী শিহাব শাহ রিয়াজ রাব্বিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: