জৈন্তাপুরে জুলাই যো*দ্ধাদের মাঝে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৫৩ AM

জৈন্তাপুরে জুলাই যো*দ্ধাদের মাঝে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ০২:৫৭:১৩ AM

জৈন্তাপুরে জুলাই যো*দ্ধাদের মাঝে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের (ক্যাটাগরি-সি) মাঝে আর্থিক অনুদানের চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। 

সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এক অনুষ্ঠানে এই চেক ও  স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। 

এসময় জৈন্তাপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছয়জন জুলাই যোদ্ধার মধ্যে উপস্থিত চারজনের হাতে চেক ও স্বাস্থ্য কার্ড তুলে দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী। অনুষ্ঠানে অনুপস্থিত দুইজন পরবর্তীতে তাদের চেক ও স্বাস্থ্য কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।

চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএফএইচপিও) ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুখ ও জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম। 

জৈন্তাপুর উপজেলার ছয়জন জুলাই যোদ্ধা হলেন- মো হাবিবুল্লাহ শিকদার, মো. নূর উদ্দীন, আলমাছ আহমদ, মো. আসআদুর রহমান আল ফারুক, মাসুদ আহমেদ ও মাহমুদ হোসাইন। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: