জৈন্তাপুরে পেলোডারের চাপায় পাথর শ্রমিকের মৃ*ত্যু
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৫৩ AM

জৈন্তাপুরে পেলোডারের চাপায় পাথর শ্রমিকের মৃ*ত্যু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ০৮:১৬:২১ AM

জৈন্তাপুরে পেলোডারের চাপায় পাথর শ্রমিকের মৃ*ত্যু

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলা বাজারে  পেলোডারের চাকার নিচে পিষ্ট হয়ে  মো. কামাল হোসেন (৫০) নামের একজন পাথর শ্রমিক নিহত হয়েছে।  সোমবার ( ১২ মে ) দুপুরে উপজেলার বাংলা বাজারে এই ঘটনা ঘটে ।

নিহত শ্রমিক জৈন্তাপুর ইউনিয়নের টিলাবাড়ী গ্রামের মৃত জুজু মিয়ার ছেলে মো. কামাল হোসেন (৫০)। নিহত কামাল ৪ সন্তানের জনক ও তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন।

স্থানীয় প্রতক্ষ্যদশী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাংলা বাজার বালু লোডিং ফিল্ডে (বালু সাইটে)  পেলোডারের  দিয়ে বালু লোডিং কালে অসাবধনাতা অবস্থায়   পেলোডার চালাতে  গিয়ে ১ শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ফেলুডার চাপায় শ্রমিক নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে তিনি সহ  ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। সোমবার সন্ধ্যায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: