ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে জাফলং মা ন ব ব ন্ধ ন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৫৭ AM

ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে জাফলং মা ন ব ব ন্ধ ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ০৭:১৮:২৪ AM

ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে জাফলং মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসি এলাকাসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উওোলন বন্ধের দাবিতে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ১৩ মে) বেলা আড়াইটায় উপজেলার জাফলং  বালির হাওর এলাকায় নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের নেতাকর্মী সহ শতাধিক মানুষ জন মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অভিযোগ করে বলা হয়, গোয়াইনঘাট উপজেলা একটি স্থানীয় প্রভাবশালী একটি চক্র উপজেলার জাফলং, বাংলা বাজার, বালির হাওর থেকে  অপরিকল্পিত ও অবৈধভাবে বালু তুলছে গত দুই মাস ধরে।চক্রটি নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে।এতে নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গন দেখা দেওয়ায় নদীতে বিলিন হচ্ছে বাড়িঘর ও ফসিল জমি। বালুধস্যদের বাঁধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।বালু তোলা  বন্ধ না হলে ভাঙন ও ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশংকা তাদের। বক্তাদের অভিযোগ ইজারাবহিরর্ভুত জায়গা থেকে বালু তোলায় নদীর এপার ওপার গ্রাম গুলো হুমকির মুখে পড়েছে। বালু তোলা বন্ধ না হলে শতশত পরিবার বসতবিটা হারাবেন। তারা দ্রুত বালু তোলা বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অনুষ্ঠিত মানববন্ধনে নদী ও পরিবেশ বাচাও আন্দোলনের গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন সদস্য ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি ও  দৈনিক আলোকিত সিলেটের প্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গুলজার আহমদ,নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক,আজমল হোসেন, যুগ্ন আহবায়ক মামুনুর রশিদ মুন্না,যুগ্ন সদস্য সচিব ইকবাল হোসেন ইমন,সিনিয়র যুগ আহবায়ক আজাদ আহমদ,সংগঠক জাবেল আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: