ছবি : সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে আবারও থেকে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ। মঙ্গলবার (১৪ মে) সকাল ৮টার দিকে জকিগঞ্জের আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে তাদের ভারতে থেকে বাংলাদেশে পুশইন করা হয়।
পুশইন করা ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে রয়েছেন ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ শিশু। তাদের বয়স ৫ থেকে ৫৫ বছরের মধ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। তবে দীর্ঘদিন তারা ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে জানায় বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কোন পথে সেখানে প্রবেশ করেছিলেন এবং কীভাবে বসবাস করতেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে। আটগ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক হওয়াদের বিষয়ে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে পুশইনকৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিতের কাজও চলছে। তিনি আরও জানান, যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




