বিশ্বনাথের পনাউল্লাহ বাজার বণিক সমিতির নিবার্চন সম্পন্ন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১২ PM

বিশ্বনাথের পনাউল্লাহ বাজার বণিক সমিতির নিবার্চন সম্পন্ন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ০৯:৪২:২৬ AM

বিশ্বনাথের পনাউল্লাহ বাজার বণিক সমিতির নিবার্চন সম্পন্ন

ছবি: নিজস্ব


বিপুল উৎসাহ উদ্দীপনায় বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ( ১৭ মে  )  সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পনাউল্লাহ বাজার আছান উল্লা ইসলামী একাডেমিতে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ।

৩ বৎসরের জন্য নির্বাচিত কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন, অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল। মোঃ ইছবর আলী হরিণ মার্কা নিয়ে ৯৯ ভোট পেয়ে সহ- সভাপতি নির্বাচিত হন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কমর আলী মোবাইল প্রতিক নিয়ে ৫১টি ভোট পেয়ে পরাজিত হন।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, ফুটবল প্রতিক নিয়ে নাজমুল ইসলাম, তাঁর প্রাপ্ত ভোট ৭৮ এবং তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী  মোঃ আব্দুল করিম কাপ -পিরিছ মার্কা নিয়ে ৭১টি ভোট এবং মোঃ নুরুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ - সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মোঃ সেবুল আহমদ মই মার্কা নিয়ে ৮৭ টি ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনসুর আলী টিউবওয়েল প্রতিক নিয়ে ৬৩টি ভোট পেয়ে পরাজিত হন।  মোঃ নজির মিয়া বই মার্কা নিয়ে ৭৯টি ভোট পেয়ে  অর্থ সম্পাদক নির্বাচিত হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আল আমিন চশমা প্রতিক নিয়ে ৭০টি ভোট পেয়ে পরাজিত হন।  মোঃ আব্দুস সালাম, মছাব্বির আলী ও মোঃ স্বপন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচি হন।

মুলত ভোটাররা হচ্ছেন, বাজারের ব্যবসায়ী। মোট ভোটার সংখ্যা  ১৫৬ জন। নির্বাচনের প্রধান কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন বড়তলা মজহারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজমুল ইসলাম। প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন হাজি ইয়াছিন উল্লাহ দ্বি- পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান ও বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নানু মিয়া। 

জৈন্তাবার্তা / মনোয়ার