ছবি : সংগৃহীত
উন্নয়নমূলক কাজের জন্য আগামী রোববার (১৮ মে) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এ তথ্য জানিয়েছে।
বিউবো এক বিজ্ঞপ্তিতে জানায়, শেখঘাট উপকেন্দ্রের আওতাধীন ৩৩/১১ কেভি ফিডারের নির্ধারিত এলাকায় এই বিদ্যুৎ বন্ধ থাকবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলেও জানানো হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়:
জল্লারপাড়, ক্বীন ব্রিজ, নবাব রোড, লালাদীঘিরপার, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউজ এক্সপ্রেস, কলাপাড়া, ভাতালিয়া ফিডারের আওতাধীন সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার কেন্দ্র, সাগরদীঘিরপার, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), মাছুদিঘীরপার, রামেরদিঘীরপার, তালতলা, তেলিহাওর, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজির বাজার, জিতু মিয়ার পয়েন্ট, কুয়ারপার, বিলপার, ইঙ্গুলাল রোড, নবীন আবাসিক এলাকা এবং ভাঙ্গাটিকরসহ আশপাশের এলাকাসমূহ।
সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সাময়িক এই বিদ্যুৎ বন্ধের কারণে গ্রাহক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
জৈন্তাবার্তা / রহমান




