ছবি : সংগৃহীত
সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজে ২০২৫ শিক্ষাবর্ষের বিএড প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) কলেজটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রাণ হচ্ছে দক্ষতা ও যোগ্যতা। এই দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই।” তিনি আরও বলেন, “এক সময় শিক্ষকদের সমাজে অনেক মূল্যায়ন ছিল। এই সম্মান তাঁরা নিজেদের কৃতকর্মের মাধ্যমেই অর্জন করেছিলেন। বর্তমান শিক্ষক সমাজকেও নিজেদের কর্মের মাধ্যমে সেই মূল্যায়ন আদায় করে নিতে হবে। এজন্য শ্রেণিকক্ষে মনোযোগ এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা থাকা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক করিমা বেগম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কলেজের প্রভাষক মিথিলা রায়। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. জয়নাল আবেদীন। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন নবাগত প্রশিক্ষণার্থী উম্মে হাফিজ সম্পা ও মোতাহার হোসেন।
প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মাওলানা মাহমুদুর রহমান এবং গীতা পাঠ করেন প্রভাষক স্বর্ণা রায়।
জৈন্তাবার্তা / রহমান




