কোম্পানীগঞ্জে মা দ ক কারবারিদের হা*মলায় আ হ ত ৮
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৩ PM

কোম্পানীগঞ্জে মা দ ক কারবারিদের হা*মলায় আ হ ত ৮

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৫ ১১:১১:৫৮ PM

কোম্পানীগঞ্জে মা দ ক কারবারিদের হা*মলায় আ হ ত ৮

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে মাদক কারবারিদের হামলায় আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সোমবার রাতে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র জুয়েল মিয়া, কুতুব উদ্দিনের পুত্র বাবুল মিয়া, আজিজুলের পুত্র ইমন, বাবুল মিয়ার পুত্র সুমন আহমদ, গোলজার হোসেনের পুত্র আব্দুল করিম ফয়সল, মৃত বাতেন মিয়ার পুত্র মিজানুর রহমান, শহিদ মিয়ার পুত্র কামরান ও পুরান ভোলাগঞ্জ গ্রামের গোলজার হোসেনের পুত্র আব্দুল মতিন। আহতরা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের কয়েকজন যুবক স্থানীয় আপ্তাব আলীর পুত্র ইকবালের বাড়িতে মাদকের আসরে ধাওয়া দেন। এসময় মাদক কারবারি ইকবাল, সায়েদ মিয়া, আফজল মিয়া, শুকুর আলী, আমির হোসেন বতাইসহ ১৫-২০ জন সেখানে অবস্থান নেন। তারা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাদক প্রতিহত করতে আসা যুবকদের ওপর হামলা করেন। তাদের হামলায় আহত হন আট যুবক। এ সময় তাঁদের চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক কারবারি ইকবালকে আটক করে। এ ঘটনায় মঙ্গলবার কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

ভোলাগঞ্জ গ্রামের আক্তারুজ্জামান নোমান বলেন, ইকবালের বাড়িটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। সম্প্রতি এলাকার লোকজন তাঁদের বিরুদ্ধে অবস্থান নেন। এর জের ধরেই সোমবার রাতে হামলার ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার