কোম্পানীগঞ্জে ১৫টি পাথর ভা ঙা র মেশিনের বিদ্যুৎ সংযোগ বি চ্ছি ন্ন
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১৪ PM

কোম্পানীগঞ্জে ১৫টি পাথর ভা ঙা র মেশিনের বিদ্যুৎ সংযোগ বি চ্ছি ন্ন

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ০৯:৪২:৪৪ PM

কোম্পানীগঞ্জে ১৫টি পাথর ভা ঙা র মেশিনের বিদ্যুৎ সংযোগ বি চ্ছি ন্ন

ছবি: নিজস্ব


অবৈধ পাথরের ব্যবসা ঠেকাতে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়ায় ১৫টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আজ বুধবার টানা সাড়ে তিন ঘণ্টা টাস্কফোর্সের অভিযান চালিয়ে পাথর ভাঙার এসব মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কোম্পানীগঞ্জ উপজেলার সিলেট–কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাড়ুয়া এলাকায় সকাল বেলা ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। এতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ, আরএনবি ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা ছিলেন।

অভিযান–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ ১৫টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ সময় প্রায় সব কটি মেশিন চালানোর বৈদ্যুতিক মিটার খুলে জব্দ করা হয়েছে। কয়েকটি জায়গা তালাবদ্ধ থাকায় মিটার জব্দ করা না গেলেও সেসবের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের বিষয়ে ইউএনও বলেন, ক্রাশার মেশিনের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করার কাজ অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার