সিলেটের তালহা রেস্টহাউজ থেকে ৩ পুরুষের সাথে দুই নারী আ ট ক
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:০৮ PM

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

সিলেটের তালহা রেস্টহাউজ থেকে ৩ পুরুষের সাথে দুই নারী আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০৭:৪৯:৩৮ PM

সিলেটের তালহা রেস্টহাউজ থেকে ৩ পুরুষের সাথে দুই নারী আ ট ক

ছবি : সংগৃহীত


সিলেট নগরীর তালহা রেস্টহাউজে অভিযান চালিয়েছে অনৈতিকক কাজের অভিযোগে ৩ পুরুষের সাথে দুই নারীকে আটক করা হয়েছে। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চলায়।

বৃহস্পতিবার বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম।

তিনি জানান, বুধবার (১৮ জুন) বিকালে কোতোয়ালী থানা এলাকায় অবস্থিত তালহা গেস্ট হাউজে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

এসময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩ পুরুষ ও দুই নারীকে গ্রেফতার করা হয়। তারা হলেন, মো. নুর আলী (৩৯),  সুজন দাস (২৫), গেস্ট হাউজের ম্যানেজার মো. আলাউদ্দিন (৫০), রোশনা (২৬) ও সঞ্জিতা তাঁতী (২২)। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ২৬৪/১৯.০৬.২৫) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার