নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্য গঠিত হবে: গোলাপগঞ্জে মিয়া গোলাম পরওয়ার
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:০৯ PM

নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্য গঠিত হবে: গোলাপগঞ্জে মিয়া গোলাম পরওয়ার

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০৯:৪৮:১০ PM

নির্বাচনে  ইসলামী দলগুলোর ঐক্য গঠিত হবে: গোলাপগঞ্জে মিয়া গোলাম পরওয়ার

ছবি: নিজস্ব


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর সুযোগ এসেছে, এদেশের ইসলাম প্রিয় মানুষকে আগামী নির্বাচনে ইসলামী কল্যাণ রাষ্ট্র বিপ্লবের জন্য সবাইকে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ হতে হবে। এদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকায় বিগত ১৭ বছর ফ্যাসিস্টদের দ্বারা নির্যাতিত হয়েছে। বিগত  ২০১৪-১৮ ও ২৪ এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নিরীহ নিরপরাধ মানুষ আগামী নির্বাচনে শুকরিয়া আদায়ের জন্য নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী দলগুলো ঐক্য গঠিত হবে এবং প্রতিটি আসনে একজন করে প্রার্থী মনোনীত করে তাকে বিজয় করার সর্বাত্মক চেষ্টা চালানো হবে। মোহাম্মদ সেলিম উদ্দিনকে সিলেট-৬ আসনে বিজয়ী করতে নির্বাচনী মাঠে ময়দানে ঝাপিয়ে পড়তে কর্মীদের প্রতি আহ্বান জানান। 

বৃহস্পতিবার  গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি ।  

সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর শহরের একটি অভিজাত কনভেনশন হলে গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে,  পৌর জামায়াতের নায়েবে আমীর প্রভাষক রেহান উদ্দিন রায়হান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীরের যৌথ সঞ্চালনায় জামায়াত নেতা সমুজ আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করে যেতে হবে। জনগণ দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। পাড়ায় পাড়ায় সেন্টারে সেন্টারে গণজাগরণী কমিটি গঠন করে সবাইকে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করতে হবে।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা মাশুক উদ্দিন।

বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা,  গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিক, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া, ছাত্র নেতা আবুল কালাম প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার