নরসিংদীতে হ*ত্যা মা ম লা য় গোলাপগঞ্জের কাওছার গ্রে প্তা র
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:০৯ PM

নরসিংদীতে হ*ত্যা মা ম লা য় গোলাপগঞ্জের কাওছার গ্রে প্তা র

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ১০:২১:৩৮ PM

নরসিংদীতে হ*ত্যা মা ম লা য় গোলাপগঞ্জের কাওছার গ্রে প্তা র

ছবি: নিজস্ব


নরসিংদী জেলার রায়পুরা থানার একটি হত্যা মামলায় গোলাপগঞ্জের কাওছার হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সিলেট মহানগরীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  পরবর্তীতে বিকেলে তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব-৯।

জানা যায়, নরসিংদী জেলার রায়পুরা থানার একটি হত্যা মামলায় কাওছারের বিরুদ্ধে চার্জশীট হলে আদালত গত ৫ মার্চ গ্রেপ্তারী পরওয়ানা জারী করেন। রায়পুরা থানার মামলা নং : ১০(৮)১১ ধারা ৩০২/৩৪)। 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার আসামি কাওছারকে আদালতে প্রেরণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার