সিলেটে আরও দুইজনের করোনা শ না ক্ত
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৫৭ PM

সিলেটে আরও দুইজনের করোনা শ না ক্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ০৫:২৯:৩৫ PM

সিলেটে আরও দুইজনের করোনা শ না ক্ত

ফাইল ছবি


সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯জনে।

শনিবার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় ৯ জনের করোনাভাইরাস পরীক্ষার পর নতুন করে দুইজনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেটে ৮৭জনের করোনা পরীক্ষা করা হয়েছে। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্তদের ৮জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঁচজন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও আল হারামাইন হাসপাতালে একজন।

জৈন্তাবার্তা / মনোয়ার