ছবি: নিজস্ব
যুক্তরাজ্য প্রবাসীর ভ‚সম্পদ রক্ষা করতে গিয়ে ভূ‚মিখেকো চক্রের হয়রানির শিকার হচ্ছেন দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের সুড়িগাঁওয়ের শাহেদ আহমদ ও সমাজসেবী মোক্তার হোসেন। ভ‚মিখেকো ওই চক্রটি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটিয়েছে।
শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শাহেদ আহমদের পিতা খালিক আহমদ এমন অভিযোগ করেছেন।
লিখিত বক্তব্যে খালিক আহমদ জানান, সুড়িগাঁওয়ের শামসু মিয়ার পুত্র এখলাছ উদ্দিন ও তাজ উদ্দিন, এখলাছ উদ্দিনের পুত্র কামরান উদ্দিন ও ফারহান উদ্দিন এবং এখলাছ উদ্দিনের স্ত্রী পারভিন বেগম সকল অপকর্মের হোতা। তারা তাদের সহযোগীদের মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, ভ‚মি আত্মসাৎ, চাঁদাবাজি ও মামলাবাজি করে থাকে। তারা দেশে ও বিদেশে থেকেও প্রয়োজনে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে এলাকার নিরীহ জনসাধারণকে হয়রানি করে। তারা স্থানীয় মুরব্বিদের সালিশের ধরাছোয়ার বাইরে।
খালিক আহমদ বলেন, তার গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফয়ছল আহমদ ও ফলিক আহমদের ¯’াবর-অ¯’াবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পালন করেন সমাজসেবী মোক্তার হোসেন ও তার ছেলে শাহেদ আহমদ। যার কারণে ওই সন্ত্রাসী চক্র তাদের নানাভাবে নাজেহাল করে চলেছে।
তিনি অভিযোগ করেন, ওই চক্রটি মোগলাবাজার থানার ওসি মোস্তাফিজুর রহমানকে ম্যানেজ করে ফৌজদারী মামলায় তার ছেলেকে গ্রেফতার করায় ও শারীরিক নির্যাতন করে। পরে মোগলাবাজার থানা পুলিশ তার ছেলেকে সিলেট কতোয়ালী থানায় প্রেরণ করে পুরাতন একটি রাজনৈতিক মামলায় সম্পৃক্ত করে জেল হাজতে প্রেরণে করেন। যা সম্পুর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করেন তিনি।
সংবাদ সম্মেলনে খালিক আহমদ আরও বলেন, সন্ত্রাসী ওই চক্রের কারণে মোগলাবাজার এলাকার মানুষ হয়রানির শিকার হচ্ছেন । তাদের ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেন । তাদের অত্যাচার নির্যাতন থেকে রেহাই পেতে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




