গোয়াইনঘাটে বিশ্ব পরিবেশ দিবস পালন
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:২৩ PM

গোয়াইনঘাটে বিশ্ব পরিবেশ দিবস পালন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ০১:১১:০২ PM

গোয়াইনঘাটে বিশ্ব পরিবেশ দিবস পালন


'প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে।

বুধবার (২৫ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবনের সামন থেকে র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়জুল হক প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর